অন্যান্য

মেহেরপুরে পুথক অভিযানে ১২৮ বোতল ফেনিসডিলসহ ২ মাদক ব্যাবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

March 11, 2014

আপডেট

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-নিশিপুর সড়ক থেকে ১১৭ বোতল ফেন্সিডিলসহ বিপ্লব নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব এবং সদর উপজেলার বুড়িপোতা গ্রামে অভিযান চালিযে ১১ বোতল ফেন্সিডিলসহ আলম নামের অপর এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ। মঙ্গলবার বিকাল পোনে ৫টার দিকে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আশরাফের নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোস নিয়ে অভিযান চালিয়ে ১১৭ বোতল ফেন্সিডিলসহ উপজেলার কাজিপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে বিপ্লব আটক করে র‌্যাব ক্যঅম্পে নিয়ে র‌্যাব সদস্যরা। অপরদিকে, বিকাল ৫টার দিকে মেহেরপুর ডিবি পুলিশের এএস আই আবদুল হান্নান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের  বাদশা শেখের ছেলে আলমের বাড়িতে অভিযান চালিয়ে ১১ বোতল ফেন্সিডিলসহ আলমকে আটক করেছে।