গাংনী প্রতিনিধি :
২১ আগস্ট গেনেড হামলার প্রতিবাদে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে আওয়ামী লীগের উদ্যােগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বামন্দী স্কুল এন্ড কলেজ চত্বরে সমাবেশের আয়ােজন করে বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগ। এর আগে বামন্দী শহরে একটি বিক্ষােভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন। এসময় উপস্থিত ছিলেন বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।