বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর বামন্দীতে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের উদ্যােগে আলােচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 02, 2023

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের উদ্যােগে আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সােমবার বিকেলে বামন্দী দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন।

সভার মুখ্য আলােচক ছিলেন আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মনোবিজ্ঞানী সুলতানা রাজিয়া। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা যুবমহিলা লীগের আহবায়ক ও সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন এর সহধর্মীনি লাইলা আরজুমান বানু শিলা,গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু।

আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের মেহেরপুর এলাকা সমন্বয়কারী সাহারুল ইসলামের পরিচালনায়- এসময় বক্তব্য রাখেন গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, গাংনী পৌরসভার কাউন্সিল মােতালেব হােসেন।