খেলাধুলা

গাংনীর বামন্দীতে গ্রামীণ খেলা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 28, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ মে: মেহেরপুরে গাংনী উপজেলার বামুন্দীতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐহিত্যবাহী বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলার মধ্যে বউচি, দড়ি ঘোরানো, হাডুডু, ফুল খেলা সহ ছয়টি খেলা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকালে জাতীয় ক্রিড়া সংস্থার অর্থায়নে বামন্দী ইউনিয়ন পরিষদের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বামুন্দী ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এ খেলা দেখতে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়।