মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ সেপ্টেম্বর: মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দী নামক স্থানে যাত্রীবাহী একটি বাস দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা মারলে আহত হয় বাসের ১৮ যাত্রী। দুমড়ে-মুচড়ে গেছে বাসের সম্মুখভাগ। আহতরা বর্তমানে বামুন্দী ক্লিনিক,গাংনী হাসপাতাল ও কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত যাত্রীদের নাম-ঠিকানা এখনও জানা সম্ভব হয়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আজ বুধবার বেলা ১ টার দিকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস(খুলনা ব-৫১২) অতিরিক্ত যাত্রী বোঝায়্এবং দ্রুতগতির কারণে বামুন্দী নামক স্থানে নছিমনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় বাসটি সড়কের পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা মারে। আহত হয় বাসে থাকা ১৮ জন যাত্রী। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে পাঠায়। গাংনী থানার ওসি জানান,অতিরিক্ত লোক বোঝায় এবং দ্রুতগতি থাকার কারণে এই দূর্ঘটনা। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।