টপ নিউজ

গাংনীর বামন্দীতে প্রতিপক্ষের হামলায় কিশাের আহত

By মেহেরপুর নিউজ

May 09, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীর নিশিপুর গ্রামে প্রতিপক্ষে হামলায় সাব্বির আহম্মেদ ওরফে শান্ত নামের এক কিশোর আহত হয়েছে। আহত শান্ত নিশিপুর গ্রামের ফরাজি পাড়ার রহিদুল ইসলামের ছেলে। পূর্ব শক্রতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যার দিকে নিশিপুর গ্রামে হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,শনিবার সন্ধ্যার দিকে নিশিপুর গ্রামের শফি ড্রাইভারের ছেলে সোহেল আহমেদ, মৃত আইজুদ্দীনের ছেলে শরিফুল ইসলামসহ ৪-৫জন একই পাড়ার রহিদুলের বাড়িতে প্রবেশ করে করেন। এসময় রহিদুলের ছেলে সাব্বির হােসেন শান্তকে পিটিয়ে আহত করে নির্বিগ্নে চলে যান। পরে স্থানীয় লোকজন শান্তকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গাংনী থানা সূত্র জানায়, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। লিখিত অভিযোগ পেলে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।