বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর বামন্দীতে বীর মুক্তিযােদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

February 05, 2022

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী (শীতবস্ত্র) বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে বামন্দী শহরে আনুষ্ঠানিক ভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ মোজাম্মেল হক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান কমলসহ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।