বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর বামন্দীতে বৃদ্ধ’র মরদেহ উদ্ধার

By মেহেরপুর নিউজ

August 09, 2019

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী থেকে শামসুল হক (৭৫) নামের এক বৃদ্ধ’র মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার বিকেলে বামুন্দীর রানা সিনেমা হলের সামনে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানাগেছে, বামন্দী সিনেমা হলের সামনে একজন বৃদ্ধকে পড়ে থাকতে দেখে পথচারীরা।অসুস্থ ভেবে পথচারীরা বৃদ্ধকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তবে মৃত্যুর কারণ জানা যায়নি।