মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ সেপ্টেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী সোনালী ব্রিকস এর নিকট থেকে ২’শ বোতল ফেন্সিডিল সহ আক্কাস আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ। আটক আক্কাস আলী গাংনী উপজেলার ওলিনগর গ্রামের সাবান আলীর ছেলে। জানা গেছে, আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এএসআই রবিউল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বামন্দী সোনালী ব্রিকসের নিকট অভিযান চালায়। এ সময় ২’শ বোতল ফেন্সিডিলসহ আক্কাস আলীকে আটক করে মেহেরপুর ডিবি কার্যালয়ে নিয়েআসে।