মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ মে: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী থেকে ৫টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে বামন্দী পুরিশ ফাঁড়ির সদস্যরা বোমাগুলো উদ্ধার করে।
বামন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল হান্নান জানান, সন্ত্রাসীরা বামন্দী ও দেবীপুর গ্রামের মাঝামাঝি একটি মাঠে বোমাগুলো বিস্ফোরণের উদ্দেশ্যে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা চটের ব্যাগে থাকা লাল টেপ পেঁচানো বোমাগুলো ফেলে রেখে গেলে পুলিশ সেগুলো উদ্ধার করে।
উদ্ধারকৃত বোমাগুলো পানিভর্তি বালতিতে বামন্দী পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। রোববার সকালে এগুলো থানায় হস্তান্তর করা হবে বলে জানান কর্তব্যরত পুলিশ অফিসার।