টপ নিউজ

গাংনীর বামন্দী পশুহাট চলছে লকডাউন উপেক্ষা করে

By মেহেরপুর নিউজ

April 05, 2021

 সাহাজুল সাজু :

করােনা সংক্রমণের ঢেউয়ে যখন পুরাে বিশ্ব কাবু। ঠিক বাংলাদেশের অবস্থা একাই। সে কারণে সরকারীভাবে সােমবার থেকে ৭ দিনের লকডাউন ঘােষণা করা হয়েছে। এ ঘােষণার আওতায় মেহেরপুরের গাংনী এলাকাও। কিন্তু লকডাউন উপেক্ষা করে অর্থাৎ সরকারি বিধি নিষেধ অন্যান্য করে বামন্দী পশুর হাট চালানাে হয়েছে।

বামন্দী হাট মালিকের পক্ষ থেকে নাসির উদ্দীন শেখ জানান,লকডাউনের নির্দেশ মানার ব্যাপারে আমাদেরকে আলাদা ভাবে কোন চিঠি বা নির্দেশনাপত্র দেওয়া হয়নি। তাই আমরা হাটের কার্যক্রম চালাচ্ছি। প্রশাসন থেকে আমাদেরকে চিঠি দিলেই আমরা হাট বন্ধ করে দেবাে। এদিকে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করে বলেছে, করোনা শুধু গরীবের জন্য। বামন্দী পশু হাটেই বেশি লােক সমাগম হয়।

কিন্তু প্রশাসন শুধু দোকান বন্ধ করছে। বামন্দী পশুহাট তাে বন্ধ করছেনা? স্থানীয় সচেতনমহল জানায়,বামন্দী পশুর হাটে কুষ্টিয়া, দৌলতপুর, ভেড়ামারা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গাসহ বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা গরু কেনা-বেচা জন্য আসে। যদি করোনা প্রতিরোধেই লকডাউন হয়। তাহলে, বামন্দী পশুহাটে দূর-দূরন্ত থেকে ক্রেতা-বিক্রেতারা আসার কারণে করােনা ছড়াবে নয় কি? এদিকে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।