বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর বামন্দী শহরে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের তৎপরতা

By মেহেরপুর নিউজ

April 21, 2021

 সাহাজুল সাজু :

করােনা ভাইরাসের কারণে সরকার ঘােষিত লকডাউন বাস্তবায়ন করতে মেহেরপুরের গাংনী উপজেলার বাণিজ্যিক খ্যাত বামন্দী শহরে প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গেছে।

বুধবার দুপুরে বামন্দী শহরে গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে পথচারীদের বােঝানাে হয়েছে। সেই কঠাের এ লকডাউনের সময় জরুরী প্রয়ােজন ছাড়াই কেউ যেনাে বাইরে চলাচল না করে সে বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর-ই আলম সিদ্দিকী এ অভিযানে নেতৃত্ব প্রদান করেন।