বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর বামন্দী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুজ্জামানের ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

April 08, 2023

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী স্কুল এন্ড কলেজের (সাবেক) অধ্যক্ষ ও মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সাবেক নির্বাহী সদস্য কামরুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী,ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

কামরুজ্জামান বামন্দী শহরের মৃত আব্দুল লতিব বিশ্বাসের ছেলে। তিনি হার্ডসহ কয়েকটি জটিল রােগে ভূগছিলেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কামরুজ্জামান ঢাকা ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রবিবার (৯ এপ্রিল-২০২৩ ইং) সকাল ১০ টার সময় বামন্দী ঈদগাহ ময়দানে কামরুজ্জামানের জানাজা শেয়ে স্থানীয় গােরস্থান ময়দানে দাফন সম্পন্ন হবে বলে জানান,তার নিকট আত্মীয় আব্দুল মালেক চপল বিশ্বাস। এদিকে কামরুজ্জামানের মৃত্যুতে মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র সভাপতি হাজী মোঃ গোলাম রসুল ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুল এনাম বকুল সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােক প্রকাশ করেছেন।