টপ নিউজ

গাংনীর বালিয়াঘাট ওয়ার্ড কৃষকলীগের কমিটি গঠন

By মেহেরপুর নিউজ

February 27, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের ৪ নং বালিয়াঘাট ওয়ার্ড কৃষকলীগের কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বালিয়াঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সবুজ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠন করা হয়।

সর্বসম্মতিক্রমে সোহেল রানাকে সভাপতি ও মাহাবুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বামন্দী ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক জিয়ারুল হক।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন। সাবেক ছাত্রলীগ নেতা ও কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীনের সঞ্চালনায়- বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ,গাংনী উপজেলা কৃষকলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আতিয়ার রহমান।

এসময় বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রবীণ নেতা আজিজুল হক বিশ্বাস,আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম বাদশা,প্রবীণ আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন শেখ,গাংনী উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ডাক্তার অশোক চন্দ্র বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক,আওয়ামীলীগ নেতা নুর আহমেদ রিন্টু। এছাড়াও বক্তব্য রাখেন, কৃষকলীগ নেতা রুস্তম আলী,সাবেক ছাত্রলীগ নেতা আবুল বাসার,কৃষকলীগ নেতা খেদের আলী,মিনারুল ইসলাম,আওয়ামীলীগ নেতা সেন্টু মিয়া,আরজউল্লাহ,আলহাজ উদ্দীন মেম্বর,আবু বক্কর ,মিলন হোসেন,আব্দুস সালাম প্রমুখ।