বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর বালিয়াঘাট গ্রামে কফি ক্ষেত কেটে তছরুপাত করেছে দুর্বৃত্তরা

By মেহেরপুর নিউজ

July 14, 2022

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামে রাতের আঁধারে ২ বিঘা জমির কফি ক্ষেত কেটে তছরুপাত করেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত মধ্যেরাতে বালিয়াঘাট গ্রামের একটি মাঠে এ ন্যাংকারজনক ঘটনা ঘটে। বালিয়াঘাট গ্রামের মৃত আনসার আলী ছেলে আহসান আলী ও মৃত মোফাজ্জল হােসেনের ছেলে মোজাফ্ফর আলীর কফি ক্ষেত কেটেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে কে বা কাহারা আহসান ও মোজাফফরের ২ বিঘা জমির কফি ক্ষেত কেটে তছরুপাত করে।

কৃষক আহসান আলী জানান,ধার-দেনা করে কফির আবাদ করেছিলাম । প্রায় ৫০ হাজার টাকা জমিতে খরচ করেছি। কফি বিক্রয় করে ২ লক্ষাধিক টাকার লাভের আশা করেছিলাম। কিন্তু কে বা কারা রাতের আঁধারে ফসল কেটে করেছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, লিখিত অভিযোগ পেলে,তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য,গত সোমবার একই উপজেলার সাহারবাটী গ্রামের টেপু খালি মাঠে রাতের আঁধারে শক্রতাবশত এক কৃষকের লাউ ও কুমড়া ক্ষেত কেটে তছরুপাত করেছিল দুর্বৃত্তরা।