বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর বিএনপি নেতা আব্দুল আলীম হত্যা মামলার আসামী আব্দুস সালামের স্ত্রী লেডি কিলার শিখা পিস্তলসহ আটক

By মেহেরপুর নিউজ

December 01, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ ডিসেম্বর: মেহেরপুরের গাংনীর বিএনপি নেতা আব্দুল আলীম হত্যা মামলার আসামী আব্দুস সালামের স্ত্রী লেডি কিলার শিখা(২৫) কে গুলি ভর্তি  আমেরিকান তৈরী  অত্যাধুনিক ৭.৬৫ এম এম পিস্তলসহ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আরিয়া গ্রাম থেকে আটক করেছে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। আজ শনিবার রাত  পৌনে ৮ টার দিকে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি শেখ গোলাম রব্বানীর নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে পার্শ্ববর্তি কুষ্টিয়া জেলার দৌলাতপুর উপজেলার আড়িয়া গ্রামের মাষ্টারপাড়া থেকে  আটক করে। র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের  কমান্ডার এএসপি গোলাম রব্বানী  জানান, সন্ত্রাসী আব্দুস সালাম ও তার লোকজন আড়িয়া গ্রামে গোপন বৈঠক করছে এমন

সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী সালাম ও তার লোকজন পালিয়ে গেলেও সালামের স্ত্রী  শিখা খাতুন আটক হয়। শিখা খাতুনও সন্ত্রাসী কার্যকলাপের সাথে সরাসরি জড়িত বলে জানান র‌্যাব কর্মকর্তা। র‌্যাব কমান্ডার জানান, আটক শিখা খাতুনকে আটকের পর র‌্যাব ক্যাম্পে জিজ্ঞাসাবাদে এলাকার সন্ত্রাসী  ঘটনাসহ সাম্প্রতিক সময়ের হত্যাকান্ডের বিভিন্ন তথ্য পাওয়া গেছে করেছে। তবে মামলার স্বার্থে বলতে অপারাগতা প্রকাশ করেছেন র‌্যাব কর্মকর্তা।