গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া-নওয়াপাড়া ( বিএন) কলেজের অধ্যক্ষ আ ফ ম আলীমুজ্জামান সংবাদ সম্মেলন করেছেন। গত (২৮ আগস্ট) শনিবার সকালে গাংনী-কাথুলী সড়কের বিএন কলেজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেন কলেজের অধ্যক্ষ আ ফ ম আলীমুজ্জামান।
সােমবার সকাল ১১ টার দিকে কলেজ চত্বরে সংবাদ সম্মেলনের করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যেই অধ্যক্ষ আলীমুজ্জামান বলেন,প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমি বিএন কলেজে অধ্যক্ষ হিসাবে আছি। আমাকে কোন কারণ দর্শানো নোটিশ ছাড়াই কলেজের কতিপয় কয়েকজন শিক্ষকের ষড়যন্ত্রে কলেজ পরিচালনা পর্ষদের পূর্বের সভাপতি ও সদস্যরা নিয়ম বহির্ভূত ভাবে জােরপূর্বক ২বার বহিষ্কার করেন ।
বর্তমান কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সাহারবাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বিষয়টি পর্যবেক্ষণ করেন। পূর্বের কমিটি আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিল। এসব অভিযোগের কােন সত্যতা না পেয়ে কলেজ পরিচালনা পর্ষদের বর্তমান সভাপতি গােলাম ফারুক গত ১২ ই এপ্রিল আমাকে স্বপদে বহাল করেন। প্রায়ই ৪ মাস অতিবাহিত হলেও অদ্যবধি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমার কাছে তার দায়িত্ব ভার হস্তান্তর করেননি।
কলেজের প্রয়ােজনীয় স্বার্থে আমার ও সভাপতি মহােদয়ের যৌথ স্বাক্ষরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে কলেজের পাসওয়ার্ড পরিবর্তন করি। ২০২১ সালে এইচ,এসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য যশোর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আমাকে ২দিন ছাত্রছাত্রীদের ফর্ম পুরণের জন্য বলেন। অথচ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ কিছু শিক্ষক গাঁয়ের জাের খাঁটিয়ে আমাকে কলেজের চাবী দেননি। আমি তাদের সাথে কলেজের তথ্য চাইলে,তারা তথ্য দিয়ে গড়িমসি করছেন। এমন আমাকে নানা ধরণের ষড়যন্ত্র করে আসছেন। এইচ,এসসি পরীক্ষার্থীদের ফর্ম পুরণের তথ্য পাওয়ার জন্য গত ২৯ আগস্ট এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। গুটি কয়েক শিক্ষক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযােগে এলাকা সরব করে রেখেছেন। যা আদৌ সত্য না।