বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর বিভিন্ন সিমান্তে মদ ও ফেন্সিডিল উদ্ধার

By মেহেরপুর নিউজ

December 23, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা মদ এবং ধলা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা মদ ও ফেন্সিডিল উদ্ধার করেছে।

বুধবার ভোরের দিকে কাজিপুর মন্ডলপাড়ার মাঠ থেকে ২৫ বোতল মদ ও ধলা সীমান্ত ফাঁড়ির সদস্যরা ৮ বোতল মদ ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

জানা গেছে কাজিপুর সীমান্ত ফাঁড়ির নায়ক সাইদুলের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে কাজিপুর বর্ডার পাড়ার মাঠে পরিত্যক্ত অবস্থায় ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।একই দিনে ধলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার সেলিম হোসেনের নেতৃত্বে পরিত্যক্ত অবস্থায় ৮ বোতল মদ ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।