বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর বিভিন্ন সীমান্তে ফেন্সিডিল মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার

By মেহেরপুর নিউজ

January 30, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন সীমান্ত বিজিবি সদস্যরা ফেন্সিডিল মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে। শনিবার ভোরের দিকে মদ ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করা হয়।

জানা গেছে এদিন কাথুলী সীমান্ত ফাঁড়ি বিজিবির হাবিলদার ফজলেয়া রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা ৩৯ বোতল মদ ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এদিকে শুভরাজপুর বিজিবি হাবিলদার আব্দুল কাদের নেতৃত্বে বিজিবির টহল দল ১০ বোতল মদ, ৩শ পিচ গরু মোটাতাজাকরণ এবং রংমহল সীমান্তে বিজিবি হাবিলদার কামরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল রংমহল মাঠ থেকে ২৬ বোতল ফেনসিডিল, ১৮৫ পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন