মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া এবং কাজিপুর সীমান্তে বিজিবি সদস্যদের অভিযানে মদ, গ্যামাক্সিন পাউডার ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করা হয়েছে।
শনিবার ভোরের দিকে কাজীপুর ও তেঁতুল বাড়িয়া মাঠে পরিত্যক্ত অবস্থায় এসকল ভারতীয় গামাক্সিন পাউডার, মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করা হয়।
জানা গেছে তেঁতুলবেড়িয়া সীমান্তে বিজিবি নায়ক নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল শেষে ফেরার পথে ২৯ কেজি গ্যামাক্সিন পাউডার ও ২২৯ পিস গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করে। একই দিনে কাজিপুর সীমান্তে বিজিবি হাবিলদার সোহরাব উদ্দিনের নেতৃত্বে ২২ বোতল বেঙ্গল টাইগার মদ ৭২০ পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন।