বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর বেতবাড়ীয়া মুজিবুর রহমান স্মৃতি প্রি-ক্যাডেট স্কুলের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 03, 2022

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়ীয়া

মজিবুর রহমান স্মৃতি প্রি-ক্যাডেট স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে বেতবাড়ীয়া মুজিবুর রহমান স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল চত্বরে উদ্বোধনের আয়ােজন করা হয়।

উদ্বােধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজিবর রহমান স্মৃতি প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাসুদ রেজা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা শিক্ষা অফিসার মােহাম্মদ আলাউদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাষ্টার,বেতবাড়ীয়া মুজিবুর রহমান স্মৃতি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক রুহুল হুদা,বালিয়াঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দীন, বেতবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুল ইসলাম,বিশিষ্ট্য সমাজ সেবক ও রাজনীতিবিদ রফিকুল ইসলাম পথিক, বিশিষ্ট সমাজসেবক মতিয়ার রহমান মোল্লা, বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, হাড়াভাঙ্গা সিনিয়র মাদ্রাসার শিক্ষক ও কাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল আলম স্বপন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, নাটনাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বদরুজ্জোহা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, গণমাধ্যমকর্মী, এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বেতবাড়ীয়া মজিবর রহমান স্মৃতি প্রি-ক্যাডেটের কোমলমতি শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে স্কুলের উদ্বোধন করেন মরহুম মুজিবুর রহমানের সহধর্মীনি জহুরা রহমান।

এর পর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বেতবাড়ীয়া জামে মসজিদের পেশ ইমাম।

এরপর স্বাগত বক্তব্য রাখেন, মাহাদিয়া রায়সা ও মজিবর রহমান স্মৃতি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক রুহুল হুদা। প্রধান অতিথির বক্তব্যেই গাংনী উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন প্রাথমিক কার্যক্রম থেকে বইসহ সকল ধরণের সহযোগীতার আশ্বাস দেন। অনুষ্ঠানে শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।