টপ নিউজ

গাংনীর বেড় গ্রামের প্রধান রাস্তাটি এখন পুকুরে গিলে খাচ্ছে

By মেহেরপুর নিউজ

April 02, 2021

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী উপজেলা ধানখােলা ইউনিয়নের বেড় গ্রামের প্রধান রাস্তাটির দু’পাশের মাটি ও পিচ এখন পুকুরে গিলে খাচ্ছে।

সরজমিনে দেখা গেছে,বেড় ও এলাঙ্গী পাঁকা রাস্তার দু’পাশে পুকুর রয়েছে। রাস্তার দু’পাশে কােন বাঁধ না দেয়ায় রাস্তার মাটি ভেঙ্গে পুকুরের ভিতরে যাচ্ছে। ফলে দিন দিন রাস্তাটির দৈর্ঘ্য কমে যাওয়ায় যানবাহন চলাচলের অনুপযােগি হয়ে পড়েছে। ওই রাস্তা দিয়ে যানবাহন যেতে গিয়ে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। এমনকি যানবাহন উল্টে পুকুরে পড়ছে। এছাড়াও বেড় ও চান্দামারি পাঁকা রাস্তার পিচ নষ্ট হওয়ার ফলে বােঝাই যাচ্ছেনা যে, রাস্তাটি পিচ দিয়ে তৈরী ছিল। এ রাস্তা দিয়ে প্রতিদিন লাঙ্গী, মােচাইনগর, শালদহ, আনন্দবাস, রাধানগরসহ বেশ কয়েক গ্রামের মানুষ ও যানবাহন চলাচল করে থাকে। রাস্তার এমন বেহাল দশার কারণে এলাকার মানুষের কষ্টের সীমা নেই। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তাটি সংস্কার করার জাের দাবি জানিয়েছে এলাকাবাসি।