বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 16, 2023

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের ভাটপাড়া (কসবা) মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ উপলক্ষে ২দিন ব্যাপি নানা আয়ােজন করা হয়। আয়ােজনের মধ্যে ছিল নবীন শিক্ষার্থীদের বরণ,আলােচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং প্রতিযােগিতামূলক নানা ধরণের খেলাধুলা ও পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার ও বৃহস্পতিবার দিনব্যাপি নানা ধরণের আয়ােজন করা হয়। দুইদিন ব্যাপি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমানুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাটপাড়া (কসবা) মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক আনিসুর রহমান ,ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য নজরুল ইসলাম,আওয়ামী লীগ নেতা ফেরদৌস হােসেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক হাসানুজ্জামান ও আজিজুল হকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

বিদ্যালয়ের সরকারি শিক্ষক নাসির উদ্দীনের সঞ্চালনায়-অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকসহ শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথিদের ফুল ছিটিয়ে অভিবাদন জানায়। পরে জাতীয় সঙ্গীতের সুরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা জাতীয় পতাকা উত্তােলনের মাধ্যমে আয়ােজনের শুভ সূচনা করেন। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনােমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিযােগিতামূলক খেলাধুলার আয়ােজন করা এবং পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।