বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর ভােমরদহ গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 10, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের ভােমরদহ গ্রামে সরকারের বিভিন্ন উন্নয়নের ডিজিটাল প্রচারণা, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যার দিকে ভােমরদহ গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সাহারবাটী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মনিরুল ইসলাম। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, সহ-সভাপতি হারুন অর রশীদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন,রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান,সাধারণ সম্পাদক মশিউর রহমান সাগর।

এসময় বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য এনামুল হক,যুবলীহ নেতা বজলুল হক,জয়নাল হক,আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম,সাবেক ছাত্রলীগ নেতা তৌফিকুল ইসলাম,দিনাজ উদ্দীন ও ছাত্রলীগ নেতা লিখন মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।