বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর মটমুড়া ইউপিতে পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 26, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদে জন অংশ গ্রহণমূলক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসডিজি ইউনিয়ন গড়ার লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে মটমুড়া ইউনিয়ন পরিষদের আয়ােজনে পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার সহযােগিতা করে ‘দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ। পরিকল্পনা কর্মশালায় এসডিজি স্থানীয়করণে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা নির্ধারণে স্থানীয় সম্পদ ও নেতৃত্ব, এবং সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার করে কিভাবে ইউনিয়নের অগ্রাধিকার প্রাপ্ত সমস্যা সমাধান করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালা পরিচালনা করেন, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর প্রশিক্ষণ বিভাগের ট্রেইনার সুখময় পাল। কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর গাংনী উপজেলা সমন্বয়কারী হেলাল উদ্দিন,মটমুড়া ইউপি সচিব (অতিরিক্ত দায়িত্ব) মতিয়ার রহমান । এসময় বক্তব্য রাখেন কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল ইসলাম,মটমুড়া ইউনিয়ন ভলেন্টিয়ার ফোরামের সভাপতি হাসান আলী। কর্মশালায় মটমুড়া ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা, বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডার,ইউনিয়নে কর্মরত কাজী,সরকারি কর্মকর্তা, গ্রাম উন্নয়ন দলের সদস্য, উজ্জীবক,নারীনেত্রী,ইয়ূথ লিডারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।