রাজনীতি

গাংনীর মহাম্মদপুরে আওয়ামীলীগ প্রাথী এম এ খালেকের নির্বাচনী সমাবেশ

By মেহেরপুর নিউজ

December 31, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ ডিসেম্বর: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে মেহেরপুর-২ (গাংনী) আসনের আওয়ামীলগি প্রার্থী এম এ খালেকের সমাবেশে অনুষ্ঠিত হযেছে।

আজ মঙ্গলবার বিকালে গাংনী উপজেলার মহাম্মদ পুর গ্রামে  অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে আওয়ামীলীগ নেত্রী সেলিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ প্রার্থী ও গাংনী উপজেলা আওযামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক। সমাবেশে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুজ্জামান খোকন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম,রজোউল হক,শুকুর উদ্দিন, মনিরুজ্জামান আতি, কেএম ওহিদুল হক, আব্দুল বারী প্রমুখ। এর আগে গাংনী উপজেলার কাথুলী, তেতুলবাড়ীয়া এলাকায় গন সংযোগ করা হয়।