গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের মিনাপাড়া গ্রামে শিশু আবির হোসেন (১২) হত্যার ঘটনার জট খুলেছে। মোবাইলফোনের পাসওয়ার্ড হাতিয়ে নেয়া ও ফ্রি ফায়ার খেলাকে কেন্দ্র করে আবিরকে হত্যার শিকার হতে হয়েছে বলে গাংনী থানার ওসি বজলুর রহমান এক ব্রিফিংয়ে জানিয়েছেন।
বুধবার দুপুরের দিকে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে গাংনী থানার ওসি এ তথ্য জানান। ওসি বজলুর রহমান জানান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শরিষাডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসি আসাদুল হকের ছেলে আবির হোসেন (১২) তার মায়ের সাথে নানার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মিনাপাড়া গ্রামে ১০ বছর যাবত বসবাস করে আসছিল। গত ২৬ জুন বিকেলে শিশু আবির তার নানার গ্রাম থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর এদিন (শনিবার) দিবাগত রাত ১২টার দিকে একটি পাটক্ষেত থেকে আবিরের হাত বাধা লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে মিনাপাড়া গ্রামের মিরাজুল ইসলামের ছেলে মোস্তফা আল মুজাহিদ ও একই গ্রামের বাসিন্দা ও ষােলটাকা ইউনিয়ন পরিষদের সদস্য নুহু নবীর ছেলে জুনাইদ ইসলাম ওরফে হামিমকে পুলিশ হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়। মামলা নং-২৩,তারিখ-২৭/০৬/২১ ইং। পরে তাদের জিজ্ঞাসাবাদে হত্যার জট খুলতে শুরু করে। জিজ্ঞাসাবাদে মুজাহিদ জানায় আবির আমার মোবাইলফোন মাঝে মাঝে ব্যবহার করতো। এমনকি ফ্রি ফায়ার খেলতাে। এবং মোবাইলফোনের পাসওয়ার্ড কৌশলে নিজের আয়ত্বে নেয়। আবির মোবাইলফোনের পাসওয়ার্ড গোপনে ব্যবহার করে আমার মোবাইলফোনের মোটা অংকের টাকা উত্তোলন করে। আমি পাসওয়ার্ড উদ্ধারের জন্য তাকে অনুরোধ করলেও সে দিতে চাইনা। বরং পাসওয়ার্ড পরিবর্তন করে। এ ক্ষোভ থেকে তাকে মিনাপাড়া গ্রামের মাঠে নিয়ে বন্ধু হামিমকে সাথে করে আবিরকে হত্যা করি।
এদিকে আবিরকে হত্যা শেষে আবিরের নিজস্ব মােবাইলফােনটি মুজাহিদের হেফাজতে নেয়। এসময় মুজাহিদ ওই মােবাইলফােন দিয়ে আবিরের বাবা মালয়েশিয়া প্রবাসি আসাদুলের কাছে মুক্তিপণের দাবি করে। আসাদুল তার শিশু পুত্র আবিরকে মুক্ত করতে টাকা দিতেও রাজি হয়েছিল। কিন্তু তার আগেই আবির মারা গেছে। এবং হত্যাকারীরা টাকা নেয়ার বিষয়ে পরে আগ্রহ দেখায়নি। এদিকে মুজাহিদ ও হামিমকে শিশু সদনাগারে রাখা হয়েছে।
শিশু আবির হত্যার কয়েক ঘণ্টা পর গাংনী থানা পুলিশের তৎপরতায় হত্যাকারীদের সনাক্ত ও আটক করার ফলে এলাকাবাসি মধ্য একটি আস্থা তৈরী হয়েছে। এলাকাবাসীর দাবি শিশু আবির হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে দ্রুত সময়ের মধ্য বিচার কাজ সম্পন্ন করতে হবে। তাহলে,অপরাধীরা মাথা চাড়া দিতে পারবেনা।