মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ সেপ্টেম্বর: মেহেরপুর জেলার গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের গোরস্থানের পাশ থেকে ১৭০ বোতল ফেন্সিডিলসহ আলী হোসেন নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে ডিবি পুলিশ। আটক আলী হোসেন গাংনী উপজেলার বড়বোয়ালীয়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। জানা যায়,আজ বৃহস্পতিবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের এসআই রবিউল ইসলাম ও জিল্লুর রহমানের নেতৃত্বে ডিবির একটি টিম মেহেরপুর জেলার গাংনী উপজেলার মোহাম্মদ গ্রামের গোরস্থানের কাছে অভিযান চালায়। এ সময় আলী হোসেন গোরস্থানের পাশ দিয়ে ফেন্সিডিল বোঝাই করা বস্তা মাথায় নিয়ে রাস্তায় উঠতে যাচ্ছিল।তখনই ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করে এবং বস্তায় থাকা ১৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
ফেন্সিডিল সহ তাকে আটক করে গাংনী থানায় নিয়ে আসে ডিবি পুলিশের সদস্যরা। পর তার বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়।