মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ নভেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের যুগিন্দা খৃষ্টান পাড়ায় ৭ বাড়িতে ডাকাতি শেষে চলে যাবার সময় গ্রামবাসী প্রতিরোধ করলে ডাকাতদের ছোড়া বোমার আঘাতে স্বপন (৩৫) নামের এক যুবক ঘটনাস্থলে মারা যায়। নিহত স্বপন একই গ্রামের ইসলাম আলীর ছেলে। এছাড়া জুয়েল রানা নামেরআরো ১ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।আহত জুয়েল একই গ্রামের জাকির হোসেনের ছেলে।
জানা গেছে,মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার ধান খোলা ইউনিয়নের যুগিন্দা গ্রামের খৃষ্টান পাড়ায় একদল অস্ত্রধারী ডাকাত প্রবেশ করে বুদ্দি সাহ,রফিুল,ছরু মিয়া ,আসাদুল,কোরবান,হানু মিয়া ও মশিউরের বাড়িতে ডাকাতি করে। এ সময় পরিবারের লোকজনের চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে ডাকাতদের প্রতিরোধ করার চেষ্টা করে। এ সময় ডাকাতরা গ্রামবাসীদের লক্ষ্য করে কয়েকটি বোমা ছেুড়ে মারে। এ সময় বোমাগুলি বিকট শব্দে বিষ্ফোরিত হয়। বিষ্ফোরিত বোমা স্প্রীন্টারের আঘাতে একই গ্রামের ইসলাম আলীর ছেলে স্বপন ঘটনাস্থলেই মারা যায়।এছাড়া জাকির হোসেনের ছেলে জুয়েল রানা আহত হয়। তাকে স্থানীয় ক্লিনিকে চিকি’সা দেয়া হয়েছে।
খবর পেয়ে পুলশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।