বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর রংমহল ও খাসমহল গ্রামে কৃষকলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 23, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রংমহল ও খাসমহল গ্রামে সরকারের নানামুখি উন্নয়নের ডিজিটাল প্রচারণা,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সােমবার সন্ধ্যায় খাসমহল গ্রামে ও রাতে রংমহল গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দুটি উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কাথুলী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও কুতুবপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক রেজাউর রহমান রেজা।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষকলীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এবং মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, সহ-সভাপতি হারুন-অর রশীদ, কাথুলী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক স্বাধীন আলী।

এসময় বক্তব্য রাখেন কাথুলী ইউনিয়ন পরিষদের সদস্য যথাক্রমে-খান হােসাইন ও জিনারুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।