বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর রংমহল সীমান্তে ফেন্সিডিল, মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার

By মেহেরপুর নিউজ

February 08, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যরা ফেন্সিডিল, মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে।

সোমবার ভোরের দিকে রংমহল মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ বোতল মদ, ১০ বোতল ফেন্সিডিল ও ১হাজার পিস গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন। জানা গেছে রংমহল সীমান্ত ফাঁড়ির হাবিলদার কামরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা টহল থাকাকালীন সময়ে পরিত্যক্ত অবস্থায় মদ, ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন।