বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর রংমহল সীমান্তে মদ এবং গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার

By মেহেরপুর নিউজ

February 21, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত বিজিবির অভিযানে মদ এবং গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করা হয়েছে। রবিবার ভোরের দিকে রংমহল সীমান্ত বিজিবির সদস্যরা ৬ বোতল মদ, ৫শ পিস গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন।

জানা গেছে রংমহল বিজিবি হাবিলদার জালাল উদ্দিনের নেতৃত্বে বিজিবির টহল দল শেষে ফেরার পথে রংমহল মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় মদ ও ফেন্সিডিল উদ্ধার করেন।