বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর রংমহল সীমান্তে মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার

By মেহেরপুর নিউজ

January 13, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে। বুধবার ভোরের দিকে রংমহল সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন।

জানা গেছে রংমহল সীমান্ত ফাঁড়ি বিজিবি’র হাবিলদার কামরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে রংমহল মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৯ বোতল মদ এবং ৪৫০ পিচ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেন।