বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর রাইপুর ইউপিতে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

By মেহেরপুর নিউজ

July 03, 2022

গাংনী প্রতিনিধি :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে।উপহার সাামগ্রীর মধ্যে রয়েছে-১০ কেজি চাউল, ১কেজি চিনি, ১প্যাকেট সেমাই।

রবিবার সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন,রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মতিয়ার রহমানসহ সকল ওয়ার্ডের সদস্য (মেম্বার)