বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর রাইপুর ও বেড় গ্রামে কৃষকলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 29, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ও বেড় গ্রামে সরকারের বিভিন্ন উন্নয়নের ডিজিটাল প্রচারণা,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বেড় গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য জােবান আলী।

বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি হারুন-অর রশীদ, সাবেক ছাত্রলীগ নেতা ও ধানখােলা ইউনিয়ন পরিষদের সদস্য আহসান হাবীব,স্থানীয় আওয়ামী লীগ নেতা গােলাম মােস্তফা, ছাত্রলীগ নেতা ওবাইদুল্লাহ।

এসময় বক্তব্য রাখেন তাঁতিলীগ নেতা শুকুর আলী, ছাত্রলীগ নেতা মামুন প্রমুখ। অন্যদিকে,রাইপুর গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতি করেন রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান।

বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।

রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সাগর-এর সঞ্চালনায়- বৈঠকে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবীব, গাংনী উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি হারুন-অর রশীদ, আব্দুস সামাদ মাস্টার,ছাত্রলীগ নেতা ওবাইদুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু তালেব,আব্দুস সাত্তারসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।