মেহেরপুর নিউজ,০৫ সেপ্টেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর গ্রামের পশু চিকিৎসক রাকিবুল ইসলামের বসতবাড়ির জানালার পাশ থেকে ১টি পেট্রোল বোমা ও ১টি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৭টার দিকে এলাঙ্গী পুলিশ ক্যাম্পের সদস্যরা বোমাদুটি উদ্ধার করে । রাকিবুল ইসলাম জানান, গত কয়েক ধরে মোবাইল ফোনের মাধ্যমে চাঁদাবাজরা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিল। তাদের দাবীকৃত চাঁদা না দেয়ায় বোমাগুলো রেখে যেতে পারে বলে তিনি ধারণা করছেন। এলাঙ্গী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই হুমায়ন কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে খোজ খবর নেয়া হচ্ছে।