বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর রামনগর গ্রামে কৃষকলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 14, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের রামনগর গ্রামে সরকারের বিভিন্ন উন্নয়নের ডিজিটাল প্রচারণা,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রামনগর গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বামন্দী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রুস্তম আলী। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, সহ-সভাপতি হারুন অর রশীদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন,মটমুড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ চঞ্চল। এসময় বক্তব্য রাখেন বামন্দী ইউনিয়ন পরিষদের সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফুল ইসলাম, কৃষকলীগ নেতা আব্দুল মান্নান,রফিকুল ইসলাম,জিয়াউল ইসলাম, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হােসেন । এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।