মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলার শহড়াবাড়িয়া গ্রামে শুক্রবার দুপুরে এক অগ্নীকান্ডে আজিজুল হক মেম্বরের তামাক ঘরে আগুন লেগে অন্তত ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে মেহেরপুর দমকল বাহিনীর একটি টীম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ আজিজুল হক মেম্বর জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে তামাক ঘরে তামাক পাতা একটি পাইপের ইপর পড়ে গিয়ে এ অগ্নিকান্ডের সৃষ্টি হয়। সাথে সাথে মেহেরপুর দমকল বাহিনীকে খবর দেয়া হলে দমকল বাহিনীর একটি টীম ঘটনাস্থলে এসে স্থানীয় লোকদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।