বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর শিমুতলা গ্রামে ডাকাতি।। নগদ টাকাসহ ৫ লক্ষাধীক টাকার মালামাল লুট

By মেহেরপুর নিউজ

December 07, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ ডিসেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার শিমুলতলা গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে একদল ডাকাত হামলা চালিয়ে মোটর সাইকেল, নগদ টাকা, স্বর্নালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। জানা গেছে,শুক্রবার দিবাগত রাত বারটার দিকে একদল সশস্ত্র ডাকাত  শিমুলতলা গ্রামের পচা বিশ্বাসের ছেলে আব্দুর রাজ্জাকের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজন অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। আব্দুর রাজ্জাকের ব্যবহৃত একটি পালসার মোটর সাইকেল, কয়েকটি  মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকারসহ বেশ কিছু মালামাল লুট করে  স্যালো ইঞ্জিন চালিত একটি যান  নিয়ে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় বাড়ির সামনে দুটি বোমার বিষ্ফোরণ ঘটায়।

আব্দুর রাজ্জাক জানান, তার ভগ্নিপতি ঢাকায় বসবাস করেন। শুক্রবার রাতে তার বোন ভগ্নিপতি ঢাকা থেকে এখানে বেড়াতে আসে। এর কিছুক্ষন পরে ডাকাত দল হানা দেয়। কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই সাহাবুল ইসলাম জানান, বাড়ির কাছ থেকে একটি কম্বল উদ্ধার করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।