বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর শুকুরকান্দী গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 09, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের শুকুরকান্দী গ্রামে সরকারের বিভিন্ন উন্নয়নের ডিজিটাল প্রচারণা,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনি্ার সন্ধ্যায় শুকুরকান্দী গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন মটমুড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ চঞ্চল। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খাতুন, গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন,রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান। এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সিনিয়র নেতা আবুছুদ্দীন,মটমুড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।