বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর সওড়াবাড়িয়া গ্রামে এক গৃহবধুর আত্নহত্যার চেষ্টা

By মেহেরপুর নিউজ

June 23, 2018

মেহেরপুর নিউজ, ২৩ জুন: মেহেরপুরের গাংনী উপজেলার সওড়াবাড়িয়া গ্রামে স্বামীর ওপর অভিমান করে আত্নহত্যার চেষ্টা চালায় এক গৃহবধু। বর্তমানে সে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসক জানান, আহত গৃহবধুর অবস্থা আশংকামুক্ত নয়। জানা যায়, শনিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার সওড়াবাড়িয়া গ্রামের মিরাজ আলীর সাথে তার স্ত্রী সাথী বেগমের ঝগড়া হয়। এর জের ধরে অভিমান করে সাথী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার করার চেষ্টা চালায়। বাড়ির লোকজন টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী এবং পরে মেহেরপুর জেনারেল নেয়।