বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর সহড়াতলা বিজিবি সদস্যদের ফেন্সিডিল উদ্ধার

By মেহেরপুর নিউজ

September 01, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ফেন্সিডিল উদ্ধার করেছে। মঙ্গলবার ভোরের দিকে সহড়াতলা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

সহড়াতলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার মজিবর রহমান জানান রাতে বিজিবি সদস্যরা টহল শেষে ফেরার পথে সহড়াতলা মাঠে পরিত্যক্ত অবস্থায় ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।