মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সিমান্তে বিজিবি সদস্যরা ফেনসিডিল, মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে। রবিবার ভোরের দিকে সহড়াতলা বিজিবি সদস্যরা সহড়াতলা বর্ডারপাড়া মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ২২ বোতল ফেনসিডিল, এক বোতল মদ এবং ৭শ পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করে।
সহড়াতলা বিজিবি হাবিলদার আব্বাস উদ্দিন হাওলাদারের নেতৃত্বে এ সমস্ত ফেনসিডিল, মদ ওগরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করা হয়।