বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর সহড়াবাড়িয়া ও ষােলটাকা গ্রামে কৃষকলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 27, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়িয়া ও ষােলটাকা গ্রামে সরকারের নানামুখি উন্নয়নের ডিজিটাল প্রচারণা ও লিফলেট বিতরণ এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ষােলটাকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং রবিবার দিবাগত রাতে সহড়াবাড়িয়া গ্রামে উন্নয়নের ডিজিটাল প্রচারণা ও লিফলেট বিতরণ এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ষােলটাকা গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ষােলটাকা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল মুন্নাফ বকুল।

বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন,আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মহিবুল ইসলাম,কৃষকলীগ নেতা ফরজ আলী,ছাত্রলীগ নেতা নাজমুল হােসেন ও সন্জু মিয়া।