বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর সাবেক চেয়ারম্যান গোলাম রহমান স্মরণে দোয়া মিলাদ মাহফিল

By মেহেরপুর নিউজ

October 16, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর (গাংনী তৎকালীন ) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাংনী উপজেলা আ.লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম রহমান (কালু) স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় চত্বরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম।

এ সময় উপস্থিত ছিলেন রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু,বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শহিদুল ইসলাম,বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জালাল উদ্দীন, সমাজ সেবক আব্দুল মালেক মাস্টার, গাংনী সরকারী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, সমাজ সেবক আব্দুল হাকিম, সমাজ সেবক আব্দুল খালেক, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজমত আলী, সহকারী শিক্ষক ওমর আলী।

আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুল হাকিম,আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মিন্টু, সোহরাব হোসেন,আব্বাস আলী, ,আব্দুর রাজ্জাক,সমাজ সেবক ডাক্তার শরিফ উদ্দীন ঠান্ডু, রাইপুর (গাংনী তৎকালীন ) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রহমানের নাতি ইব্রাহিম আদিল রুমেনসহ এলাকা থেকে আগত মুসলিম সম্প্রদায়ের মানুষ। উল্লেখ্য,গত ১৩ অক্টোবর ভোররাতে সাবেক চেয়ারম্যান গোলাম রহমান কালু নিজ বাসভবন রাইপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে শেষ নি:স্বাস ত্যাগ করেন।