মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ জানুয়ারী: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে গাঁজা সহ আটকের পর এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। র্যাব অভিযান চালিয়ে কামাল হোসেন (৪৪) নামের এই মাদক ব্যবসায়িকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। র্যাব- ৬ মেহেরপুরের গাংনী ক্যাম্প কমান্ডার লেঃ (বিএন) সাজ্জাদ রায়হান জানান, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি কামাল দির্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিলো। সোমবার সন্দ্ধ্যার আগে সে গাঁজা নিয়ে গাংনী শহরে আসার সময় সাহারবাটি গ্রামের সড়ক থেকে তাকে র্যাব সদস্যরা ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই গাঁজা ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ডাদেশ দেন। আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।