বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর সাহারবাটি ইউনিয়ন পরিষদে ভিজিএফ’র চাল বিতরণ

By মেহেরপুর নিউজ

July 27, 2020

তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী উপজেলার ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে সাহারবাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে পূর্ব তালিকা অনুযায়ী ৩ শত ৫৫ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।

সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক’র সভাপতিত্বে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি উপজেলা প্রকল্প কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এর সময় ইউপি সদস্য শাহাবুদ্দিন, নিজামুদ্দিন, বাবলু হোসেন, আবুল কাশেম, আব্দুল মজিদ, তহসিন আলী, আনারুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য ফেরদৌসী খাতুন, বেদেনা খাতুন ও ফেরদৌসী আরা উপস্থিত ছিলেন