বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর সাহেবনগর গ্রামে অগ্নিকান্ডে গরু-ছাগল হতাহত

By মেহেরপুর নিউজ

April 07, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক কৃষকের বসতবাড়ি,আসবাবপত্র, ধান-চালসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এসময় ১টি গরুর মৃত্যু হয়।

এছাড়াও ২টি গরু ও ২টি ছাগল গুরুতরভাবে আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সাহেবনগর গ্রামের ঈদগাহপাড়ার মৃত নগর আলীর ছেলে কৃষক হায়দার আলীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাদী জানান,রান্না ঘরের চুলা থেকে আগুন ছড়িয়ে হায়দার আলীর বসতঘরে লাগে । পর্যায়ক্রমে ওই আগুন গরুর গােয়ালঘরে বিস্তৃত হয়। আগুনে পুড়ে হায়দার আলীর ১টি গরু মারা যায়। এসময় ২টি গরু ও ২টি ছাগল পুড়ে মারাত্বক ভাবে আহত হয়। ফলে হায়দার আলীর ঘরের ধান,চাউল,আসবাবপত্র ও গরু-ছাগল পুড়ে প্রায়ই আনুমানিক ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।