মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৭ ফেব্রূয়ারি: মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুর কোটা সরকারী প্রাথমিক বিদ্যালয ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইকরার অভিযোগে দু’ আওয়ামী সমর্থকের ১৫ দিনের জেল ১৫ দিনের এবং ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৭দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলো: সিন্দুর কোটা গ্রামের কাওসার আলী এবং কুমারীডাঙ্গা গ্রামের বরকত আলী। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে এ রায় প্রদান করেন। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রে শাহান শবনমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম এ রায় দেন। কেন্দ্রের প্রিজাইডং অফিসার আব্দুল কুদ্দুস জানান, ব্যালট পেপার ছিনতাই করার সময় তাদের হাতে নাতে ধরে ভ্রাম্যমান আদালতের হাতে তুলে দেয়া হয়।