অন্যান্য

গাংনীর সিন্দুরকৌটা থেকে ১০ জুয়াঁড়িকে আটক করেছে পুলিশ

By মেহেরপুর নিউজ

February 12, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১২ ফেব্রুয়ারি:

মেহেরপুরের গাংনীর কুমারীডাঙ্গা পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে ১০ জুয়াঁড়িকে আটক করেছেন। আটকরা হলেন, এ উপজেলার সিন্দুরকৌটা গ্রামের রফিকুল ইসলাম (৩২), শফিকুল ইসলাম (৩৫), খাইরুল ইসলাম (২৫), বানারুল ইসলাম (৩৫), আব্দুল হামিদ (৩৫), জহুরুল ইসলাম (৪৩), মকুল হোসেন (২২), বজলুর রহমান (৪৭), মিজানুর রহমান (২৫) ও কালু হোসেন (২৫)। মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক সাহাবুল ইসলাম গোপন সংবাদে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় কিছু নগদ টাকাসহ অন্যান্য মালামাল উদ্ধার করেন। উপ-পরিদর্শক সাহাবুল ইসলাম জানান, আটকদের থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।